রিফান্ড নীতিমালা
তারবিয়াহ একাডেমি শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য ও মানসম্মত ইসলামি শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সচেষ্ট। আমরা সবসময় চেষ্টা করি যেন প্রত্যেক শিক্ষার্থী উপকারী ও সন্তোষজনক অভিজ্ঞতা লাভ করেন। তবে বিশেষ কোনো কারণে কোর্স নিয়ে অসন্তুষ্টি তৈরি হলে নিচের নীতিমালা অনুযায়ী রিফান্ডের আবেদন করা যেতে পারে।
গ্রহণযোগ্য
যেসব ক্ষেত্রে রিফান্ড পাওয়া যাবে
- কোর্স ক্রয়ের সর্বোচ্চ ২ দিনের মধ্যে আবেদন করতে হবে।
- কোর্সের ১০% এর বেশি অংশ দেখা হয়ে থাকলে রিফান্ড প্রযোজ্য হবে না।
- প্রযুক্তিগত ত্রুটি বা অ্যাক্সেস সমস্যা।
- ভুলক্রমে কোর্স ক্রয় করা।
- কোর্সের বিষয়বস্তু প্রত্যাশা পূরণ না করা।
অগ্রহণযোগ্য
যেসব ক্ষেত্রে রিফান্ড প্রদান করা হবে না
- ক্রয়ের পর ২ দিনের বেশি সময় অতিবাহিত হলে।
- কোর্সের উল্লেখযোগ্য অংশ সম্পন্ন করা হয়ে গেলে।
- ব্যক্তিগত অনাগ্রহ, সময়ের অভাব বা সিদ্ধান্ত পরিবর্তনের কারণে।
- ই-বুক, ডাউনলোডযোগ্য ফাইল বা বিশেষ ছাড়ে কেনা কোর্স (প্রমাণিত প্রযুক্তিগত সমস্যা ব্যতীত)।
প্রক্রিয়া
রিফান্ডের জন্য আবেদন করার নিয়ম
নিচের তথ্যগুলো উল্লেখ করে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে।
আপনার পূর্ণ নাম
যেভাবে অর্ডারে দিয়েছিলেন
কোর্সের নাম
যেটির জন্য রিফান্ড চান
অর্ডার / ট্রানজেকশন নাম্বার
ইমেইল বা রসিদে পাবেন
রিফান্ড চাওয়ার কারণ
সংক্ষেপে ব্যাখ্যা করুন
হোয়াটসঅ্যাপ
—
৩ কার্যদিবস
আবেদন পর্যালোচনা ও উত্তর প্রদান।
৭ কর্মদিবস
অনুমোদনের পর রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন, ইনশাআল্লাহ।
আমাদের লক্ষ্য ও প্রতিশ্রুতি
আমাদের মূল লক্ষ্য হলো উপকারী জ্ঞানকে সহজ ও সুন্দর উপায়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। কোনো সমস্যা বা জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আন্তরিকতার সাথে সহযোগিতা করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
