تربية·জ্ঞান·নৈতিকতা

আমাদের সম্পর্কে

তারবিয়াহ একাডেমি একটি আধুনিক অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে নৈতিকতা, জ্ঞান ও সমসাময়িক দক্ষতার সুষম সমন্বয়ে শিক্ষার্থীদের ইসলামিক আদর্শে গড়ে তোলার প্রয়াস চালানো হয়।

১০+

বিশেষায়িত কোর্স

জ্ঞানচর্চার ক্ষেত্র

২৪/৭

অনলাইন অ্যাক্সেস

ইলমের যাত্রা

আমাদের বিশ্বাস

প্রকৃত শিক্ষা মানুষের চিন্তা, চরিত্র ও জীবনের ইতিবাচক রূপান্তর।

আমাদের বিশ্বাস—প্রকৃত শিক্ষা কেবল তথ্য ও উপাত্তের সঞ্চয় নয়; বরং তা মানুষের চিন্তা, চরিত্র ও জীবনের ইতিবাচক রূপান্তরের মাধ্যম।

জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন মানুষকে আলোকিত, সচেতন ও দায়িত্বশীল করে তোলাই আমাদের লক্ষ্য। তাই আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে দ্বীনি মূল্যবোধের পাশাপাশি আধুনিক জ্ঞান ও প্রযুক্তিগত সমস্যা সমাধান সমান গুরুত্ব পায়।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

দ্বীনি দৃঢ়তায় আধুনিক বিশ্বে প্রজ্ঞাবান প্রজন্ম।

তারবিয়াহ একাডেমির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা, যেন তারা ধর্মীয় মূল্যবোধে দৃঢ় থেকে আধুনিক বিশ্বে দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

অর্থনীতি, প্রযুক্তি, লেনদেন, সমসাময়িক চিন্তাধারা ও বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সঠিক দিকনির্দেশনা প্রদান করে আমরা একটি আদর্শ, সচেতন ও কল্যাণমুখী প্রজন্ম গড়ে তুলতে চাই।

আমরা যা প্রদান করি

তিনটি স্তম্ভে গড়া শিক্ষাব্যবস্থা

01

বিশেষায়িত মাস্টারক্লাস

ইসলামের মৌলিক ও শাখাগত বিধিবিধান, ভাষা সাহিত্য, সীরাত, ইসলামি অর্থনীতি, লেনদেন, প্রযুক্তি এবং আধুনিক বিশ্বের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় জ্ঞানভিত্তিক বিশেষ কোর্সসমূহ।

02

নৈতিক তরবিয়ত

প্রতিটি কোর্সে শুধু পাঠদান নয়, বরং জীবন পরিচালনার আদর্শিক শিক্ষা ও আত্মশুদ্ধির দিকনির্দেশনাও অন্তর্ভুক্ত থাকে।

03

অভিজ্ঞ মেন্টরশিপ

যোগ্য ও অভিজ্ঞ ইন্সট্রাক্টরদের সরাসরি তত্ত্বাবধানে শেখার সুযোগ, যাতে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক ও ফলপ্রসূ জ্ঞান অর্জন করতে পারে।

কেন তারবিয়াহ একাডেমি

আপনার যাত্রায় চারটি প্রতিশ্রুতি

/ 01

পরিকল্পিত ও যুগোপযোগী কারিকুলাম

আমাদের প্রতিটি কোর্স আধুনিক বিশ্বের প্রয়োজন ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে।

/ 02

সহজবোধ্য ও প্রাঞ্জল পাঠদান

জটিল বিষয়গুলোও অত্যন্ত সহজ, সাবলীল ও আকর্ষণীয় উপায়ে উপস্থাপন করা হয়, যাতে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে শিখতে পারে।

/ 03

নিজের সুবিধামতো পাঠগ্রহণ

আমাদের অধিকাংশ ক্লাস প্রি-রেকর্ডেড হওয়ায় শিক্ষার্থীরা নিজেদের সময় ও সুবিধামতো যেকোনো স্থান থেকে পাঠ গ্রহণ করতে পারে।

/ 04

পরীক্ষা ও সনদপত্র

প্রতিটি কোর্স শেষে রয়েছে মূল্যায়ন পরীক্ষা। সফল শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বীকৃত সনদপত্র।

শিক্ষা, আদর্শ ও আত্মগঠনের এই মহৎ যাত্রায় তারবিয়াহ একাডেমি আপনার বিশ্বস্ত সঙ্গী। আমরা এমন এক আলোকিত প্রজন্ম গড়ে তোলার স্বপ্ন দেখি, যারা জ্ঞান, নৈতিকতা ও প্রজ্ঞার সমন্বয়ে সমাজ ও মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

পরিচালক পরিচিতি

যুবাইর আহমাদ তানঈম

মুফতি·শিক্ষক·লেখক·অনুবাদক

    শুরু করুন আজই

    ইলম, আদর্শ ও আত্মগঠনের যাত্রায় আমাদের সঙ্গী হোন।

    আপনার সুবিধামতো সময়ে, যেকোনো স্থান থেকে শুরু করুন তারবিয়াহ একাডেমির কোর্সসমূহ।